নির্বাচনী ইশতেহার ২০২৬

ঢাকা-২০ আসনের উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার

প্রযুক্তির উন্নয়ন

স্মার্ট ধামরাই

পৌরসভা ও গুরুত্বপূর্ণ হাট-বাজারে উচ্চগতির ফ্রি ওয়াইফাই জোন এবং ডিজিটাল নাগরিক সেবা কেন্দ্র স্থাপন।

আইটি ইনকিউবেশন সেন্টার

তরুণদের ফ্রিল্যান্সিং ও প্রোগ্রামিং শেখাতে আধুনিক কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা।

স্মার্ট কৃষি অ্যাপ

কৃষকদের সঠিক তথ্য দিতে বিশেষ মোবাইল অ্যাপ এবং কল সেন্টার চালু করা।

শিক্ষা খাত

ডিজিটাল ক্লাসরুম

প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্ট সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।

নাবিলা তাসনিদ মেধা বৃত্তি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তি এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ শিক্ষা ঋণ চালু করা।

কারিগরি কেন্দ্র

উপজেলা পর্যায়ে বিশেষায়িত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা।

স্বাস্থ্যসেবা

আইসিইউ সুবিধা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করা এবং জরুরি আইসিইউ সুবিধা চালু করা।

মোবাইল হেলথ ক্লিনিক

প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ পৌঁছে দিতে মোবাইল মেডিকেল টিম।

ডিজিটাল হেলথ কার্ড

গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব ও শিশুদের টিকাদান নিশ্চিত করতে স্মার্ট হেলথ ট্র্যাকিং ব্যবস্থা।

কর্মসংস্থান

চাকরি মেলা

সরকারি ও বেসরকারি সহযোগিতায় নিয়মিত চাকরি মেলার আয়োজন করে কর্মসংস্থান সৃষ্টি।

সহজ ব্যবসা ঋণ

নতুন উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ও নামমাত্র সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা প্রদান।

দক্ষতা উন্নয়ন

প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বিদেশগামী কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র।

অবকাঠামো

গ্রামের পাকা রাস্তা

প্রতিটি অবহেলিত গ্রামীণ রাস্তা পাকাকরণ এবং ধামরাইয়ের প্রধান সড়কগুলোর প্রসস্তকরণ।

সৌর সড়ক বাতি

নিরাপদ চলাচলের জন্য রাস্তার মোড়ে মোড়ে সৌরচালিত সড়ক বাতি এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা।

জলাশয় উন্নয়ন

নদী ও খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা ও নতুন কালভার্ট নির্মাণ।

কৃষি উন্নয়ন

কোল্ড স্টোরেজ

কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য উপজেলায় সরকারি উদ্যোগে আধুনিক হিমাগার স্থাপন।

ভর্তুকি মূল্যে সার

উন্নত জাতের বীজ, সার ও সেচ পাম্প সরবরাহ এবং দালালের দৌরাত্ম্য বন্ধ করা।

সরাসরি বাজার

কৃষক যেন মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি খুচরা বাজারে পণ্য বিক্রি করতে পারে তার ব্যবস্থা।

নারী উন্নয়ন

কুটির শিল্প প্রশিক্ষণ

নারীদের সেলাই ও হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে উৎপাদিত পণ্য বিক্রির স্থায়ী বিক্রয় কেন্দ্র।

আইনি সহায়তা

নারীদের সুরক্ষায় প্রতিটি ইউনিয়নে 'নারী সহায়তা ডেক্স' এবং ফ্রি আইনি সেবা।

ডে-কেয়ার

কর্মজীবী মায়েদের শিশুদের জন্য নিরাপদ ও আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপন।

যুব উন্নয়ন

মাদকমুক্ত সমাজ

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কঠোর নজরদারি এবং খেলাধুলার ব্যাপক প্রচার।

আধুনিক জিম

উপজেলায় একটি পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়াম এবং ওয়ার্ডে ওয়ার্ডে জিম স্থাপন।

আইডিয়া ফান্ড

তরুণ উদ্ভাবকদের সৃজনশীল কাজের জন্য বার্ষিক পুরস্কার ও বিশেষ অর্থায়ন।

পরিবেশ সংরক্ষণ

৫ লক্ষ বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ধামরাইজুড়ে ৫ লক্ষ ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি।

বর্জ্য নিষ্কাশন

শহর ও গ্রামের আবর্জনা অপসারণের জন্য পরিকল্পিত ডাম্পিং স্টেশন ও ডাস্টবিন নির্মাণ।

প্লাস্টিক মুক্ত নদী

জলাশয় দূষণমুক্ত রাখা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইক্লিং প্রকল্প গ্রহণ।